শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
দি নিউজ লায়নঃ হাড়িভাঙা আম উপহার পেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, আম উপহারের সৌজন্যতা আমার হৃদয় ছুঁয়েছে। ঢাকা সফরের সময় আমাকে যে অসাধারণ আতিথেয়তা দেয়া হয়েছিল, এই আম উপহার সেটাই স্মরণ করিয়ে দিলো। চিঠিতে মোদি আরও উল্লেখ করেন, কোভিড-১৯ মহামারিতে নানা ধরনের প্রতিবন্ধকতা সত্ত্বেও উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সমুন্নত হয়েছে। করোনাকালেও আমাদের দ্বিপক্ষীয় বিষয়গুলো এগিয়ে চলেছে, যা আমাদের উভয়ের জন্য ভালো।

Post a Comment